Categories: Uncategorized

জোড়া গোলে ফের মেসি ম্যাজিক! নতুন জার্সিতে তিন ম্যাচে ৫ গোল

 

খবর লাইভ : অপ্রতিরোধ্য আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। গোলাপি জার্সি গায়ে আমেরিকার ঘরের ছেলে মেসি সত্যিই যেন ইন্টার মায়ামির রাজপুত্র! প্রথম ম্যাচ থেকেই দলকে সাফল্যের মুখ দেখান। আর বুধবার রাতের (ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল) ম্যাচে আবার জোড়া গোল করে একাই দলকে শেষ ১৬ তে পৌঁছে দিলেন লিওনেল মেসি  ।লিগস কাপে অরল্যান্ডো সিটিকে  ৩-১ গোলে হারিয়ে দিল মায়ামি ।

আমেরিকার ক্লাব জয়েন করার পর থেকে আরও নিখুঁত মেসির ক্লাসিক স্টাইল। নিজের স্বাভাবিক ছন্দের গোলপোস্টের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছেন তারকা। শুধু নিজে গোল করছেন এমনটাই নয়, গোল করাচ্ছেনও। এদিন ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে বল ভাসিয়েছিলেন রবার্ট টেলর । বিপক্ষের ডিফেন্ডারদের এড়িয়ে মেসি বক্সে ঢুকে বুক দিয়ে বল রিসিভ করে নিজের বাঁ পায়ের ম্যাজিকে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি।অরল্যান্ডো অবশ্য গোল পরিশোধে দেরি করেনি। কিন্তু তাদের আনন্দ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপক্ষের মরিসিয়ো পেরেরার সঙ্গে ধাক্কায় মাটিতে পড়ে যান মেসি। এরপর একটু হলেও আক্রমণাত্মক দেখায় তাঁকে। নিজেদের অর্ধে বল পেয়ে বাঁ দিকে এক সতীর্থকে পাস দেন। তিনি কিছুটা এগিয়ে গিয়ে বক্সে জোসেফ মার্তিনেসের দিকে বল ভাসিয়ে দেন। জোসেফ মেসিকে পাস দিলে এবার ডান পায়ে গোল করেন মেসি। এই নিয়ে তিন ম্যাচে ৫ গোল মেসির। এবার ইন্টার মায়ামির লড়াই এফসি ডালাসের বিরুদ্ধে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago