খবর লাইভ : তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল দুদিন আগে।সেই অভিযোগ ওঠার দেড় দিন পর সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। অথচ সেই বৈঠক আধঘণ্টাও গড়াল না।মাত্র ১০ মিনিটের মধ্যেই নিজের কথা বলে, প্রায় সমস্ত প্রশ্ন এড়িয়ে কলকাতা প্রেস ক্লাব চত্বর ছেড়ে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান।
ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়।বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূলের লোকসভা সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ এনেছিলেন।তাতে সুর মিলিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
আরও পড়ুনঃ ফুঁসছে দিঘার সমুদ্র, পর্যটকদের জলে নামতে জারি নিষেধাজ্ঞা
নুসরতের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই সংস্থা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা নিয়েও শেষ পর্যন্ত ফ্ল্যাট দেয়নি। উল্টে সেই টাকায় নায়িকা সাংসদ নিজের ফ্ল্যাট কিনেছেন বলে দাবি করেছিলেন শুভেন্দু। বুধবার সাংবাদিক বৈঠকে নুসরত জানান, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়ে নিজের ফ্ল্যাট কিনেছিলেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন।
যদিও নুসরতের এই বক্তব্যের পরই সাংবাদিকদরা জানতে চান,ব্যাঙ্ক থেকে ঋণ না নিয়ে নুসরত কেন ওই সংস্থা থেকে ঋণ নিলেন? এই প্রশ্ন শুনেই মেজাজ হারিয়ে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান তৃণমূল সাংসদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…