মণিপুর নিয়ে উত্তাল সংসদ, শুরুতেই মুলতবি লোকসভা!

খবর লাইভ : সোমবার মণিপুর  নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষ। বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা আজ লোকসভা অধিবেশন শুরুর আগেই এই নিয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তোলা হয় সংসদে। যদিও এদিন ফের বিজেপির তরফ থেকে অসহযোগিতা দেখা যায় বলেই অভিযোগ। একই ছবি রাজ্যসভাতেও। অধিবেশনের শুরুতেই মণিপুরকে কেন্দ্র করে হট্টগোল শুরু। অধিবেশনের কয়েক মুহূর্তের মধ্যেই মুলতবি হয়ে যায় লোকসভা।

উত্তর-পূর্বের রাজ্যের অশান্তি নিয়ে চলতি বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই সরব হয়েছেন বিরোধীরা। কিন্তু লোকসভা বা রাজ্যসভায় প্রধানমন্ত্রীর দেখা মেলেনি। অশান্ত মণিপুর থেকে ফিরে সোমবার সেখানকার ভয়ংকর পরিস্থিতির কথা সংসদে তুলে ধরার চেষ্টা করেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। রাজ্য ও কেন্দ্র পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিরোধী জোটের প্রতিনিধি দলের সদস্যরা জানান, এখনও পর্যন্ত মণিপুরে ১৪০ জনের প্রাণহানি ঘটেছে। পাঁচ হাজার বাড়িঘর জ্বলেছে। মেইতেই ও কুকি উভয় সম্প্রদায়ের ৬০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন। তিন মাস ধরে সে রাজ্যে যে অশান্ত পরিস্থিতি তাতে প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা। দুই দিনের মণিপুর সফর সেরে ফেরার পর রবিবার ইন্ডিয়ার প্রতিনিধিরা বলেন, “এর পরেও এই সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা সত্যিই বিস্মিত করে।” মূলত এই ইস্যুতেই আজ গোড়া থেকেই তথ্য সংসদের দুই কক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও জবাব মেলেনি ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago