বুদ্ধদেবের সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট, নিউমনিয়ার লক্ষণ মিলল

খবর লাইভ : আজ, সোমবার সকালে সি টি স্ক্যান করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সিটি স্ক্যানের ধকল নেওয়া তাঁর শরীরের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই অনেক পর্যবেক্ষণের পর সোমবার সেই ঝুঁকি কাটিয়ে ওঠা গিয়েছে।

প্রাথমিক রিপোর্টে নিউমনিয়ার লক্ষণ বলে জানা গিয়েছে।
বাই ল্যাটেরাল নিউমোনিয়াতে আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর ফুসফুসের সংক্রমণ এখনও বেশ চিন্তায় রেখেছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, রিপোর্ট নিয়ে বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। সেই বৈঠকে মুলত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে।

প্রথম সিদ্ধান্ত হবে ভেন্টিলেশন সাপোর্ট সম্পর্কে যা এই মুহুর্তে ১০০ শতাংশ রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হবে যে সেই সাপোর্ট কিছুটা কমানো সম্ভব কিনা। অন্যদিকে স্টেরোয়েড জাতীয় ওষুধ প্রয়োগে রক্তে শর্করার মাত্রা বাড়ছে। সেই ওষুধের প্রয়োগ কিছুটা কমানো যায় কিনা সেই বিষয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।

এছাড়াও রুটিন রক্ত পরীক্ষা প্রতি ঘন্টায় চলছে বলে জানা গিয়েছে। এতে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানার পর তা নোট করে পাঠানো হচ্ছে মেডিক্যাল বোর্ডের সদস্যদের কাছে।

Buddhadev Bhattacharya-ex-cm-ct scan-report

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago