বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচে বদল, হতে পারে ১৪ অক্টোবর

খবর লাইভ : চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় সবার নজর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম‍্যাচের দিকে। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সূত্রের খবর, নিরাপত্তার কারণে বদল করা হবে এই ম‍্যাচের দিন। এছাড়াও ২-৩ সদস্য বোর্ড বিশ্বকাপের সময়সূচীতে কিছু পরিবর্তন করার জন্য আবেদন করেছে। তাই বিশ্বকাপের সূচিতে ফের আসতে চলেছে পরিবর্তন।

সূত্রের খবর, ভারত-পাকিস্তানের মধ্যে এই ম্যাচটি একদিন আগে অর্থাৎ ১৪ অক্টোবর খেলা হতে পারে। নবরাত্রি উৎসবের প্রথম দিন ১৫ অক্টোবর।সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেছিলেন, এই বছর ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের সময়সূচীতে পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। তার মধ‍্যে ভারত-পাকিস্তান ম‍্যাচ রয়েছে। নিরাপত্তার কারণে এই ম‍্যাচ পরিবর্তন করা হবে। এছাড়াও ২-৩ সদস্য বোর্ড বিশ্বকাপের সময়সূচীতে কিছু পরিবর্তন করার জন্য আবেদন করেছে।

আরও পড়ুনঃ মণিপুর নিয়ে উত্তাল সংসদ, শুরুতেই মুলতবি লোকসভা!

১৫ অক্টোবর নবরাত্রি। ফলে নবরাত্রি উৎসবের কারণে তারিখ পরিবর্তনের জন্য বিসিসিআইকে আবেদন করেছেন নিরাপত্তা সংস্থাগুলো। এই নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, এজেন্সিগুলো এ বিষয়ে আমাদের জানিয়েছে এবং আমরা আলোচনা করছি, শিগগিরই সিদ্ধান্ত নেব। তবে বিশ্বকাপ চলাকালীন শুধু নবরাত্রিই নয়, দীপাবলি, দশেরার মতো উৎসবও আসতে চলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago