খবর লাইভ : এক দিনের বিশ্বকাপের আগে দলের রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার জন্য দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছিল ভারত। বদলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ডিয়া। কিন্তু লজ্জার হার হলো ভারতের। ৬ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুনঃ বুদ্ধদেবের শারীরিক অবস্থা কেমন? কী জানাল মেডিক্যাল বোর্ড
এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে যায় ভারত। ওপেনিংয়ে নামেন ঈশান কিশন ও শুভমন গিল। ভাল শুরু করে এই জুটি। অর্ধশতরান করেন ঈশান। তার পরেই বিপর্যয়। ৩৪ রানের মাথায় স্পিনার গুডাকেশ মোতির বলে ছক্কা মারতে গিয়ে লং অফে আউট হন শুভমন। ৫ রান পরেই আউট হন ঈশান। ৫৫ রান করেন তিনি। এরপর অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৭ রান করে আউট হন। ১১৩ রানে ৫ উইকেট পড়ে যায় ভারতের। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় ভারত। মোতি ও শেফার্ড ৩টি করে, আলজারি জোসেফ ২টি এবং জেইডেন সিলস ও ইয়ানিক কারিয়া ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারেবিয়ানরা। অর্ধশতরান করলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক শাই হোপ। এক দিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…