খবর লাইভ : অমরনাথ যাত্রা সেরে একটি বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা। আচমকাই মহারাষ্ট্রের বুলধানা জেলায় দুটি বাসের সংঘর্ষে প্রাণ গেল অন্তত ছ’জনের। গুরুতর আহত কমপক্ষে ২০ জন।
শুক্রবার গভীর রাত আড়াইটে নাগাদ ৫৩ নম্বর জাতীয় সড়কে মালকাপুর এলাকার কাছে নানদুর নাকা ফ্লাইওভারে দু’টি বাসের সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। অমরনাথ যাত্রা সেরে হিঙ্গোলির দিকে যাত্রা করছিল পুণ্যার্থীদের একটি দল। অন্য বাসটি যাচ্ছিল নাসিকের উদ্দেশে। এমনসময় একটি বাস অপরটিকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে যে বাসটি অমরনাথ যাত্রা সেরে ফিরছিল, তার চালকও প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। এছাড়াও ৩২ জনের অল্প চোট লাগে। তাঁদের স্থানীয় গুরুদ্বারে প্রাথমিক চিকিৎসা হয়। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, কোনও চালক ট্রাফিক আইন ভেঙেছিলেন কি না, কিংবা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি নিয়ে বিস্ফোরক রাজ্যপাল
দুর্ঘটনাটি ঘটার পরপরই দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। উদ্ধারকাজ শেষের পর ফের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…