রাজ্য জুড়ে নির্বিঘ্নে মহরম উদযাপন

খবর লাইভ : আজ মহরম। কলকাতা সহ বাংলার সর্বত্র শোক ও শ্রদ্ধার সঙ্গে পলিত হল এই দিন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে সুসজ্জিত তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের হয়। অন্যান্য বছরের মতো এবারও ধর্মতলার নাখোদা মসজিদ ও জিয়া রোড থেকে শোভা যাত্রা বেরোতে দেখা যায়। পাশাপাশি হরিশ ট্রিট থেকে একটি শোভাযাত্রা বের হয়।

মহরমের দিন তাজিয়া প্রদর্শনী কলকাতার একটি আকর্ষণীয় বিষয়। কালো রংয়ের পোশাক পড়ে এই যাত্রায় অংশ নেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এমনকি নকল অস্ত্র নিয়ে চলে যুদ্ধ যুদ্ধ খেলা। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে মহরম বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অনেক জায়গায় শান্তি বজায় রাখতে অস্ত্র না নিয়ে বের হয় পবিত্র শোভাযাত্রা। শহরের রাস্তা জুড়ে নানা ধর্মের মানুষ এই মহরমের তাজিয়া দেখতে ভিড় জমান। বিভিন্ন রাস্তার সংযোগস্থলে শরবত ও মিষ্টি বিতরণ করা হয়। শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কলকাতা পুলিশ। গোটা কলকাতার নিরাপত্তার জন্য ৪২০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়। এছাড়াও প্রত্যেক স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজের এলাকার দায়িত্ব দেওয়া হয়। বড় শোভাযাত্রার ক্ষেত্রে সেখানে দায়িত্বে রাখা হয় ডেপুটি কমিশনারের মতো কর্মকর্তাদের। পেট্রোলিং দল অনবরত কলকাতা শহর জুড়ে টহল দিয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। শনিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করে কলকাতা ট্রাফিক পুলিশ

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago