খবর লাইভ : ভোট বড় বালাই। তাই লোকসভা নির্বাচনের আগে মুসলিম বিরোধী ভাবমূর্তি ঝেড়ে ফেলে সংখ্যালঘু দরদী রূপে অবতীর্ণ হয়েছে বিজেপি। মুখে যতই সবকা সাথ, সবকা বিকাশ বলুক, কার্যক্ষেত্রে দল ও সরকার সবেতেই মুসলিমদের ব্রাত্য রাখার পর লোকসভা ভোটের আগে ছবিটা পাল্টে ফেলতে উদ্যোগ নিল গেরুয়া শিবির। এবার মুসলিম ভোটের দিকে নজর রেখে বিজেপির বড় পদে আনা হল এক সংখ্যালঘু মুখকে। শনিবার বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তারিক মনসুরকে।
জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই বিক্ষোভের আঁচ পড়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও। সেই সময় পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন তারিক মনসুর। তিনি RSS-এর সঙ্গেও কাজ করেছেন। পসমন্দা মুসলিমদের কাছে মুঘল যুবরাজ দারা-শুকোর হিন্দু-মুসলিম সহাবস্থান নীতিপাঠ দিয়েছিলেন সঙ্ঘের প্রতিনিধি হিসেবে। ফলে সেই থেকেই গেরুয়া শিবিরের ব্লু-আইড ছিলেন এই সংখ্যালঘু নেতা। এবার তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি পদে বসিয়ে মুসলিম ভোট টানার চেষ্টায় কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সব মুসলিম বুদ্ধিজীবীদের পছন্দ করেন, তাঁদের তালিকায় অগ্রণী এই ব্যক্তি। সম্ভবত সেকারণেই তাঁকে দলের কেন্দ্রীয় পদাধিকারীদের মধ্যে আনা হল।
উল্লেখ্য, তারিক মনসুর উত্তর প্রদেশের আলিগড়েরই বাসিন্দা। সেখানে মুসলিম ভোটার ১৯ শতাংশ। সংখ্যালঘুদের মধ্যে উপেক্ষিত পসমন্দা মুসলিম সমাজের প্রতিনিধি তিনি। আর বিজেপি দীর্ঘদিন ধরে এই পসমন্দাদের মন জয়ের চেষ্টা করছে। ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনে কমবেশি সাফল্যও পেয়েছে। লোকসভায় সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের মতো রাজ্যে অন্তত ৩০টি আসনের মধ্যে ১৫ থেকে ২০টিতে এই পসমন্দাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সমর্থন হারজিত নির্ধারণ করতে পারে। ফলে পসমন্দাদের সমর্থন পেতে তারিক মনসুরকেই প্রচারের মুখ করতে চাইছে পদ্ম শিবির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…