খবর লাইভ : ডাক্তারির পরীক্ষায় গণ-টোকাটুকি, প্রশ্নপত্র, এমনকি উত্তরপত্র ফাঁসের অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। সেই সব অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে চিকিৎসক সংগঠন। তারই মধ্যে এ বার একটি মেডিক্যাল কলেজের পরীক্ষা কক্ষে ‘বহিরাগত’ এক চিকিৎসকের ঘোরাঘুরি এবং মোবাইল বার করে পরীক্ষার্থীর সঙ্গে কথা বলার ঘটনা ঘৃতাহুতি দিয়েছে গণ-টোকাটুকির অভিযোগ।
২৬ মে-র দুপুরে সিসি ক্যামেরার ওই ফুটেজে দেখা যাচ্ছে, একটি পরীক্ষা কক্ষ পরিদর্শন করছেন রাজ্যের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পাল। প্রায় একই সময়ে ওই ঘরেই ঘোরাফেরা করতে দেখা যায় সবুজ ফুলহাতা জামা পরা এক যুবককে। পরবর্তী মুহূর্তে মোবাইল বার করে সেটি হাতে রেখে এক পরীক্ষার্থীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। যাঁর পরিচয়, বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিয়োলজি বিভাগের আরএমও (রেসিডেন্ট মেডিক্যাল অফিসার) অভীক দে। সিনিয়র চিকিৎসকদের অধিকাংশেরই প্রশ্ন, পরীক্ষা কক্ষে আরএমও কী করছেন? নিয়মানুযায়ী, বহিরাগতের পরীক্ষা কক্ষে থাকার কথাই নয়।
আরও পড়ুনঃ মহাকাশের বুকে ছোট্ট এক বিন্দু, ঠিক যেন নক্ষত্র: টেলিস্কোপে ধরা দিল চন্দ্রযান ৩!
অন্যান্য কলেজ কর্তৃপক্ষেরা জানাচ্ছেন, পরীক্ষার সময়ে ইন-চার্জ থাকেন সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। তিনি ঠিক করে দেন, কোন কোন শিক্ষক-চিকিৎসক পর্যবেক্ষক হবেন। তবে তাঁরাও পরীক্ষা চলাকালীন মোবাইল নিয়ে ঢুকতে পারেন না। সেখানে মোবাইল হাতে বর্ধমানের আরএমও কী করছিলেন? চিকিৎসকদের একাংশের দাবি, ‘‘পরীক্ষা কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেতেই পারেন। কিন্তু অন্য কারও থাকাটা নিয়মবিরুদ্ধ। বিষয়টি নিয়ে জানতে ফোন করা হলে অভীকের দাবি, ‘‘সরকারি অর্ডারে পর্যবেক্ষক ছিলাম। তাই গিয়েছিলাম।’’
বিজেপির চিকিৎসক সেলের আহ্বায়ক শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘‘সরকারি হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানগুলি এখন একটি রাজনৈতিক দলের কার্যালয় হয়ে গিয়েছে। সেখানে অভীক ঘুরবেন, সেটাই স্বাভাবিক। প্রশাসনিক স্তরে ওঁকে কোনও দায়িত্ব দেওয়া হয়েছিল বলে মনে হয় না। কারণ, সেই যোগ্যতা নেই। বরং রাজনৈতিক দলের হয়ে ঘুরছিলেন বলেই মনে হচ্ছে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…