ফের বেসুরো হুমায়ুন কবীর, ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তিতে ফেললেন দলকে

খবর লাইভ : দিন কুড়ির মধ্যে ফের দলকে অস্বস্তিতে ফেলে দিলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর।শুক্রবার খাস বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে আরও একবার বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছেন শাসকদলকে। পরিস্থিতি ‘বেগতিক’ বুঝে, অধিবেশন থেকে বাইরে বেরিয়েই অবশ্য সুর বদলে ফেলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন। তৃণমূল তড়িঘড়ি কিছু নির্দেশও পাঠিয়েছে তাঁকে। কিন্তু দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন হুমায়ুন এমন কাজ করছেন? দলকে চাপে রাখতে চাইছেন? না কি অন্য কোনও উদ্দেশ্য?

শুক্রবার হুমায়ুন বিধানসভায় ‘প্রতীচী’ ট্রাস্টের একটি রিপোর্ট উল্লেখ করে প্রশ্ন তোলেন, ‘‘তফসিলি জাতি এবং জনজাতি মহিলাদের মতো মুসলমান মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হাজার টাকা দেওয়া হবে কি?’’ একই সঙ্গে বলেন, ‘‘মুসলমান মহিলাদের অবস্থা আর্থিক ভাবে ভাল না। আমরা যখন পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েছিলাম, তখন ওই ধরনের (মুসলমান) মহিলারা বলছিলেন, আমরা তো ভোট দিই। আমরা পাঁচশো টাকা পাচ্ছি, ওরা (তফসিলি জাতি ও তফশিলি জনজাতি সম্প্রদায়ের মহিলারা) হাজার টাকা পাচ্ছে।’’হুমায়ুন এ কথা বলার পরেই বিধানসভায় শোরগোল পড়ে যায়। মন্ত্রী শশী পাঁজা হুমায়ুনকে সরকারের দৃষ্টিভঙ্গি বোঝানোর চেষ্টা করেন।
শুধু তাই নয়, অধিবেশন কক্ষ থেকে বার হওয়ার পরেই হুমায়ুনকে কার্যত ঘিরে ধরেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং উপ-মুখ্য সচেতক তাপস রায়। হুমায়ুনকে অরূপ বলেন, ‘‘তুমি একজন শিক্ষিত মানুষ, আমাদের বিধায়ক, তুমি এই রকম একটা আলটপকা প্রশ্ন তুলে দিলে?’’ কিছুটা আমতা আমতা করে বলার চেষ্টা করেন, তিনি তেমন কিছু বলতে চাননি।

আরও পড়ুনঃ এবার লাইন বদলে এক রুটের ট্রেন ছুটল অন্য রুটে

এর পর অরূপ মুখ্য সচেতক নির্মলের কাছে জানতে চান, এ ব্যাপারে হুমায়ুন আগে কিছু জানিয়েছিলেন কি না। কিন্তু পানিহাটির বিধায়ক নির্মল স্পষ্ট জানিয়ে দেন, অধিবেশন কক্ষে হুমায়ুন নিজের ইচ্ছা মতোই প্রশ্ন তুলেছেন। আগে থেকে জানিয়ে এটা করেননি।
হুমায়ুন অবশ্য শুক্রবার বিধানসভার অধিবেশন থেকে বেরিয়েই নিজের সুর বদলে ফেলেছেন। সাংবাদিকরা ঘিরে ধরতেই তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ই মা লক্ষ্মী রূপে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। এটি একটি মাইলফলক প্রকল্প। আমি এটাই বলতে চেয়েছি।’’ কিন্তু যা ‘বলতে চেয়েছিলেন’ হুমায়ুন, আর অধিবেশনে দাঁড়িয়ে যা বলেছেন বা বলে ফেলেছেন, তার মধ্যে যে বিস্তর ফারাক, তা শাসকদলের নেতারা মানছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago