খবর লাইভ : বর্ষার মরসুম বঙ্গে প্রবেশ করলেও ঝমঝমিয়ে বৃষ্টির দেখা এখনও মেলেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি হলেও তাপমাত্রার এখনও হেরফের ঘটেনি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।তবে আজকের পর থেকেই বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ।
কলকাতায় এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পড়বে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৪ শতাংশ।
এসবের মধ্যেই একটি ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু, রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তীসগড় সংলগ্ন এলাকায়। উত্তর বঙ্গোপসাগরেও সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এর অবস্থান। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ।
আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিদর্ভ, ছত্তিশগড়, কঙ্কন, গোয়া ঘাট ও মধ্য মহারাষ্ট্র এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল ও মাহেতে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, ওড়িশা, অরুণাচলপ্রদেশ, অসম ও মেঘালয়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…