ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ! সব সরকারি হাসাপাতালে ফিভার ক্লিনিক চালুর নির্দেশ

খবর লাইভ : ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ রাজ্যের। প্রতিটি হাসপাতালে পুরোদমে চালু করতে হবে ফিভার ক্লিনিক। এমনটাই নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। এর পাশাপাশি আরও একগুচ্ছ নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।

স্বাস্থ্যভবনের নির্দেশ, সহজে তথ্য পাওয়ার জন্য জ্বরে আক্রান্ত রোগীদের রেজিস্টার তৈরি করতে হবে। হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীদের জন্য ২৪ ঘণ্টা চালু রাখতে হবে ল্যাব। যেদিন রক্ত সংগ্রহ করা হবে, সেদিনই যেন ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার বাইরের বিষয়গুলি দেখাশোনা করার জন্য এক আধিকারিককে নিয়োগ করতে হবে। রোগ নির্ণয় ও চিকিৎসা দুটিই বিলম্বিত হচ্ছে। জরুরি বিভাগে প্রাথমিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। প্লেটলেটের জোগান-সহ ব্লাড ব্যাঙ্কের পরিষেবা যাতে যথাযথ থাকে, তা দেখতে হবে হাসপাতালের প্রধানকে। ডেঙ্গি আক্রান্ত রোগীর অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কিত তথ্যের ওপর নজর রাখতে হবে সুপারকে। উল্লেখযোগ্য, পর্যবেক্ষণের কথা নিয়মিত জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।

আরও পড়ুনঃ লখনৌ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন গম্ভীর, কী বললেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা?

পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ে নবান্নে বৈঠকে বসবে কোর কমিটি। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগী হয়েছে কলকাতা পুরনিগম। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এদিন সাংবাদিক বৈঠকে এ কথা জানান হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। এদিন তিনি বলেন, জল জমিয়ে রাখার জন্যে এবার দেড় হাজার বাড়িতে নোটিশ পাঠিয়েছে পুরসভা। নোটিশ পাওয়া সত্ত্বেও সদুত্তর না দেওয়ায় ৫০টি পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago