খবর লাইভ : তুরাকে শীতকালীন রাজধানী হিসেবে ঘোষণার দাবিতে সোমবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কার্যালয় ঘেরাও করেছে গারো পাহাড়ের নাগরিক সংগঠনগুলি। ঘেরাওয়ের সময়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। ওই পাথর লেগে আহত হয়েছেন পাঁচ নিরাপত্তারক্ষী। বিক্ষোভের সময়ে কার্যালয়েই ছিলেন মুখ্যমন্ত্রী। যদিও তিনি আক্ষত রয়েছেন বলে মেঘালয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। বিক্ষোভ চলায় কার্যালয়েই বন্দি হয়ে রয়েছেন সাংমা।
দীর্ঘদিন ধরেই তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী হিসেবে ঘোষণা করার দাবিতে আন্দোলন চালাচ্ছে গারো পাহাড়ের নাগরিক সংগঠনগুলি। দাবি আদায়ে আমরণ অনশনও শুরু করেছেন সংগঠনের সদস্যরা। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাইরে অবস্থান বিক্ষোভও শুরু করেন। এদিন বিকেলে আন্দোলনরত একাধিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে কার্যালয়ের মূল গেটের বাইর যান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। আমরণ অনশন প্রত্যাহার করে সরকারের সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ জানান আন্দোলনকারীদের। পরে নিজের দফতরে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়ে আন্দোলনকারীদের বৈঠকে বসেন।
আরও পড়ুনঃ রামনবমীতে অশান্তির জের! এনআইএ-র হাতেই তদন্তভার রাখল সুপ্রিম কোর্ট
ওই বৈঠক চলাকালীনই কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বৈঠকে না ডাকার অভিযোগ তুলে শোরগোল শুরু করে দেয়। আচমকাই মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে উন্মত্ত জনতার একাংশ। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে তুলকালাম বেঁধে যায়। কার্যালয় লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। পাথরের আগাতে জখম হন পাঁচ নিরাপত্তা রক্ষী। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন মেঘালয় পুলিশের এক মুখপাত্র। তবে উত্তেজনা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…