ফের বাড়ছে যমুনার জলস্তর!দিল্লির রাজপথে ফের জল?

খবর লাইভ : রবিবারের বর্ষণ ফের বাড়ছে যমুনার জল।দিল্লির রাজপথ কী ফের জলমগ্ন হবে? এই আশঙ্কাই এখন তাড়া করছে রাজধানীকে। ইতিমধ্যেই নতুন করে দিল্লিতে বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। আবার বিপদসীমা পার করে বইছে যমুনা নদীর জল। এই পরিস্থিতিতে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরাতে তৎপর হয়েছে প্রশাসন।

উত্তর পূর্ব দিল্লির বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের পরই শনিবার হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। তারপরই যমুনার জলস্তর আবার বাড়তে শুরু করেছে। রবিবার সকাল ১০টায় যমুনার জলস্তর ছুঁয়েছিল ২০৬.০১ মিটার। বিকেল ৪টের সময় সেই সীমা ছুঁয়েছে ২০৬.৩১ মিটার। রাত ৮টায় যমুনার জলস্তর ছুঁয়েছে ২০৬.৩৯ মিটার। ক্রমেই জলস্তর বাড়ছে।
কয়েক দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি, লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। তাই নতুন করে যমুনার জলস্তর বাড়ায় চিন্তায় প্রশাসন।

আরও পড়ুনঃ এশিয়ান গেমসে নেই সাক্ষী মালিক, রবি দাহিয়া
রবিবার বিকেলে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মাইকিং করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় না থাকার বার্তা দেওয়া হয়েছে। যমুনার জলস্তর এ ভাবে বাড়তে থাকলে দিল্লিতে ফের ধাক্কা খেতে পারে পানীয় জল সরবরাহ। ওয়াজিরাবাদের পাম্পিং স্টেশনে জল জমে থাকায় পানীয় জল সরবরাহে ঘাটতি হয়েছিল। গত মঙ্গলবার থেকে তা স্বাভাবিক হয়েছিল। ফের তাতে ব্যাঘাত হতে পারে। যমুনার জলস্তর বৃদ্ধির মধ্যেই রবিবার বৃষ্টিতে ভিজেছে রাজধানী। দিল্লির বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago