খবর লাইভ : এশিয়ান গেমসে দেখা যাবে না দেশের দুই নামী মহিলা কুস্তিগির সাক্ষী মালিক এবং সঙ্গীতা ফোগাটকে। দু’জনের কেউই ট্রায়ালে অংশগ্রহণ করেননি। ট্রায়ালের জন্য ২২ ও ২৩ জুলাই ঠিক করা হয়েছিল। কিন্তু প্রস্তুতির অভাবে এই তারিখ পিছোনোর জন্য অনুরোধ জানিয়েছিলেন সাক্ষী। যদিও এই আর্জি খারিজ করে দেয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, দুই কুস্তিগির বজরং পুনিয়া ও বিনেশ ফোগটকে ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সাক্ষীকেও প্রস্তাব দেওয়া হয়েছিল সরাসরি এশিয়াডে খেলার। কিন্তু তিনি ইন্ডিয়ান অ্যাডহক কমিটির এই প্রস্তাব ফিরিয়ে দেন। কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আন্দোলনরত ছয় কুস্তিগিরের দু’জন সাক্ষী এবং সঙ্গীতা।
আরও পড়ুনঃ র্যাপিডো সফরে যৌন হেনস্থা, চলন্ত গাড়িতেই চালকের হস্তমৈথুন!
এদিকে আসন্ন এশিয়ান গেমসে ছাড়পত্র আদায় করতে ব্যর্থ কুস্তিগির রবি দাহিয়াও। রবিবার এশিয়াডের ট্রায়ালে ৫৭ কেজি বিভাগে রবি হেরে গিয়েছেন অতীশ টডকরের কাছে। ফলে তাঁর পক্ষে এশিয়ান গেমসে অংশগ্রহণ করার সুযোগ রইল না। অথচ এবারের এশিয়াডে রবিকে সম্ভাব্য সোনাজয়ী হিসেবে চিহ্নিত করা হচ্ছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…