খবর লাইভ : মণিপুরকাণ্ড নিয়ে এবার বিরোধীদের বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল লোকসভা ও রাজ্যসভার বাদল অধিবেশন। এদিন প্রথম থেকেই বিরোধীদের বিক্ষোভের জেরে দফায় দফায় দুই সভার কাজকর্ম স্থগিত হয়ে যায়। তবে এদিন ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শনের কারণে রাজ্যসভা থেকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে। তবে তাঁকে সাসপেন্ড করলেও নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তিনি যে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শনে সামিল হবেন তা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন বিরোধীদের হই-হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।
সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বক্তব্য রাখতে শুরু করলে বিরোধী সাংসদরা একে একে নিজেদের আসন থেকে উঠে হই-হট্টগোল করে নিজেদের দাবি জানাতে শুরু করেন। অন্যদিকে, এদিন লোকসভায় “ইন্ডিয়া ফর মণিপুর” ও “ইন্ডিয়া ডিমান্ড পিএম স্টেটমেন্ট অন মণিপুর” প্ল্যাকার্ড নিয়ে বিরোধী জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে মণিপুরের ‘লজ্জাজনক ঘটনা’ বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের হাত গুটিয়ে বসে থাকার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলের সাংসদরা। সোমবারও সভার কাজ শুরু হতেই মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। সভার কাজকর্ম স্থগিত রেখে মণিপুর নিয়ে আলোচনার দাবি জানান তাঁরা।
তবে এদিন লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান ওই দাবি খারিজ করে দেন। তাতে ক্ষুব্ধ হয়ে লাগাতার স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। এরপরই রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান আপ সাংসদ সঞ্জয় সিং। এরপরই তাঁকে গোটা অধিবেশন থেকে সাসপেন্ডের প্রস্তাব দেন রাজ্যসভার বিজেপি দলনেতা পীযূষ গোয়েল। সেই প্রস্তাব তৎক্ষণাৎ মেনে নিয়ে আপ সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…