রাজ্যে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী! গণ্ডগোল হলেই দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : আগামী ১০ দিন রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এমনটাই জানালেন কেন্দ্রের আইনজীবী। সোমবার কলকাতা হাইকোর্টে ছিল পঞ্চায়েত মামলার শুনানি। এদিন সওয়াল জবাব চলাকালীন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আরও ১০ দিন রাখার আবেদন জানান। তারই পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের সাফ নির্দেশ, আগামী ১০ দিনে রাজ্যের কোথাও কোনও অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে।

যেহেতু এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, পঞ্চায়েত নির্বাচনের পর আরও ১০দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সোমবারই সেই সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যে রাজ্য থেকে বাহিনী প্রত্যাহারের কাজও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, এখন কোথায় বাহিনী যাবে, তা ঠিক করবে নির্বাচন কমিশন ও রাজ্য। এদিন মামলাকারীর তরফে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আদালতে সওয়াল করেন। ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ জানায়, ভোটের ফল প্রকাশের পরে প্রথম ১০ দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আরও রাখতে হলে কেন্দ্রের মতামত নিতে হবে। কেন্দ্র আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত আদালতকে জানিয়েছে। এরপরই কেন্দ্রের তরফেও জানিয়ে দেওয়া হয়, বাহিনী রাজ্যে আরও বেশ কয়েকদিন রাখতে কোনও অসুবিধা নেই।

আরও পড়ুনঃ রামনবমীতে অশান্তির জের! এনআইএ-র হাতেই তদন্তভার রাখল সুপ্রিম কোর্ট

তবে এদিন শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, মানুষকে হত্যা করা হচ্ছে। এটা গুরুতর অভিযোগ। এ বিষয়ে কিছু করা প্রয়োজন। এরপরই আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্ত অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। ডিভিশন বেঞ্চ জানায়, কমিশনের তথ্য অনুযায়ী, ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। কিন্তু তা নিয়ে এখনই কোনও নির্দেশ দিচ্ছে না আদালত। সমস্ত অভিযোগ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago