খবর লাইভ : বাংলায় রামনবমীতে অশান্তির ঘটনার তদন্ত করবে এনআইএ। সোমবার একথাই স্পষ্ট করে জানাল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় এই সমস্ত ক্ষেত্রে কেন্দ্র স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে। আর সেকারণেই এই তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দিতে পারে কেন্দ্র। সংবিধানে তাদের সেই ক্ষমতা দেওয়া আছে।
সোমবার মামলার শুনানি চলাকালীন দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের যে নির্দেশ দিয়েছে, তাতে কোনওভাবে হস্তক্ষেপ করা হবে না। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা। বিজেপির মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে একাধিক এলাকা।
আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোট নিয়ে নতুন আবেদন শুনেই ‘বিরক্ত’ প্রধান বিচারপতি!
এরপরই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা কারা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে অসম্ভব। সেকারণেই কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করা প্রয়োজন। আর সেই তদন্তভার নিতে প্রস্তুত বলেও আদালতে জানিয়েছিল এনআইএ। তবে গরমের ছুটির আগে অন্তর্বর্তীকালীন নির্দেশে হাই কোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। এবার চূড়ান্তভাবে তা জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…