র‌্যাপিডো সফরে যৌন হেনস্থা, চলন্ত গাড়িতেই চালকের হস্তমৈথুন!

খবর লাইভ : মণিপুরের ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ, বারবার দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের শারীরিকভাবে হেনস্থা করার ভুরি ভুরি অভিযোগ উঠছে, তখন শিরোনামে উঠে এল আরও এক ঘটনা।অনলাইন অ্যাপ বাইকে করে বাড়ি ফেরার সময় যৌন হেনস্থার শিকার এক যুবতী। বাইক চালাতে চালাতে চালক হস্তমৈথুন করছিলেন বলে অভিযোগ করেন যুবতী। পাশাপাশি তিনি বাইক থেকে নেমে যাওয়ার পরও তাঁকে অশ্লীল মেসেজ পাঠানো হয়। বেঙ্গালুরুর (Bengaluru) এই ঘটনায় অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করে।

আথিরা নামের যুবতী জানান, গত শুক্রবার তিনি একটি কাজে বেঙ্গালুরুর টাউন হলে গিয়েছিলেন। সেখানে মণিপুর হিংসা নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সভা শেষে ফেরার পথে তাঁর নিজের সঙ্গেই এমন ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। যুবতী জানান তাঁর বাড়ি ইলেকট্রনিক সিটিতে। সভা থেকে ফেরার সময় অনেক চেষ্টা করে এক র‌্যাপিডো ড্রাইভার বুকিং নেয়। কিন্তু ওই বাইক চালক রেজিস্টার করা বাইকের বদলে অন্য একটি বাইক নিয়ে আসেন বলে অভিযোগ।তিনি অভিযোগ করেন যে বাইক চালানোর মাঝপথেই বাইক চালক এক হাতে গাড়ি চালাতে চালাতে অন্য হতে হস্তমৈথুন করছিল। এমনকি বাইক থেকে নামার পরও যুবতীকে যৌন হেনস্থা করেন ওই বাইক চালক। আথিরাকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ করতে থাকেন। প্রথমে নম্বর ব্লক করেও রেহাই মেলেনি। এরপর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট টুইটারে পোস্ট করে যুবতী হেনস্থার অভিযোগ তোলেন। শনিবার ঐ চালককে গ্রেফতার করে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago