খবর লাইভ : বডি বিল্ডিং ছিল প্যাশন। আর সেটাই কাল হল ইন্দোনেশিয়ার প্রখ্যাত বডি বিল্ডার জাস্টিন ভিকির । জিমে ২১০ কেজি ওজনের বারবেল তোলার সময় হঠাৎই সেটি তাঁর ঘাড়ের উপর পড়ে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গত ১৫ জুলাই জিমে ওয়ার্ক-আউট করার সময়ই মৃত্যু হয় ৩৩ বছর বয়সী জাস্টিনের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, জাস্টিন ভিকি প্যারাডাইস বালি জিমে কাঁধে বারবেল নিয়ে পিছন দিক দিয়ে ওঠানোর চেষ্টা করছেন। ২১০ কিলোগ্রাম ওজনের বারবেল তোলার চেষ্টা। তিনি সেটি নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তাঁর সঙ্গে একজন স্পটার ছিলেন। তিনি ভিকিকে সাহায্য করেন। কিন্তু হঠাৎ করেই তিনি ভারসাম্য হারিয়ে ফেলে নীচে বসে পড়েন এবং সঙ্গে-সঙ্গে বারবেল ফেলে দেন। ফেলার সময় তাঁর ঘাড় দুমড়ে যায়। এরপর শুয়ে পড়েন জাস্টিন। জানা গিয়েছে জাস্টিন ভিকি করছিলেন।
এই ঘটনার জেরে ভিকির ঘাড় ভেঙে যায়। ঘাড়ের শিরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুস ছাড়াও সংযোগকারী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। জাস্টিন ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…