খবর লাইভ : লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিরোধীদের টেক্কা দিতে জোট সঙ্গীদের আঁকড়ে ধরতে চাইছে বিজেপি। ৩৮ জোটসঙ্গী নিয়ে এনডিএ-র বৈঠকের পর এবার আরও ২ সঙ্গীকে নিজেদের দলে নিতে প্রস্তুত হলো গেরুয়া শিবির।
ইন্ডিয়া-র বৈঠকের দিনই বিজেপির নেতৃত্বে এনডিএ-র যে বৈঠক হয়েছিল, তাতে দলের সংখ্যা দেখানো হয়েছিল ৩৮। এর মধ্যে অধিকাংশ দলেরই উপস্থিতি নগণ্য। কিন্তু তাতে কী! সংখ্যার নিরিখে অন্তত ইন্ডিয়া-র থেকে পিছিয়ে থাকতে নারাজ এনডিএ’র নেতারা। সেকারণেই এই জোটে আরও দুটি ছোট আঞ্চলিক দলকে যোগ করার চেষ্টা করছে বিজেপি। শোনা যাচ্ছে, বিহারের বিকাশশীল ইনসান পার্টি এবং উত্তরপ্রদেশের মহান দলের সঙ্গে সমঝোতার ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা বলে ফেলেছেন গেরুয়া শিবিরের নেতারা। সব ঠিক থাকলে শিঘ্রই এই ছোট ছোট দলগুলি বিজেপির সঙ্গে হাত মেলাবে। এবং এনডিএ-তে দলের সংখ্যা ৩৮ থেকে বেড়ে হবে ৪০।
বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহানি বিহারের রাজনীতিতে পরিচিত নাম। মৎস্যজীবীদের মধ্যে ভাল জনপ্রিয়তা আছে তাঁরা। ভিআইপি এনডিএ-তে যোগ দিলে বিহারের বিরোধী শিবিরের প্রায় সব দলই এনডিএ-তে ঢুকে যাবে। আবার মহান দল পশ্চিম উত্তরপ্রদেশে প্রভাবশালী। আগে কংগ্রেসের সঙ্গে জোট ছিল এই দলটির। সমাজবাদী পার্টির প্রবল বিরোধী এই দলকে জোটে পেলে উত্তরপ্রদেশে বিজেপি আরও শক্তিশালী হবে। লোকসভা নির্বাচনে নিরিখে উত্তর প্রদেশ ও বিহার এই দুই রাজ্য নিশ্চিতভাবে রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সেদিকে নজর দেখে এই দুই দলকে এনডিএ-তে ঢোকাতে তৎপর বিজেপি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…