একুশের মঞ্চে অভিষেককে ‘নব যৌবনের অগ্রদূত’ সম্বোধন শোভনদেবের

খবর লাইভ : একুশে জুলাইয়ে নতুন ভোরের সন্ধান। কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে জঙ্গল, গোটা বাংলার রাস্তা আজ ধর্মতলামুখী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শহিদ শ্রদ্ধা দিবসের মেগা সভা। আর শুক্রবার ২১ এর মঞ্চ থেকে মোদি বিরোধী জয় INDIA স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সমাবেশের একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার দলনেত্রী ঘোষণা করেছিলেন, “ইন্ডিয়া উইল ফাইট টুগেদার। আমরা সকলে একসঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। এই বিশেষ দিনে দেশে নতুন ভোরের সূচনার জন্য শপথ নেব।” আর দলনেত্রীর এই বার্তাকেই এদিন একুশের মঞ্চে তুলে ধরলেন শোভনদেব।

এদিন বক্তব্যের শুরুতেই কৃষিমন্ত্রী মনে করিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সিপিএমের লাগাতার অত্যাচারের কথা। পাশাপাশি শোভনদেবের বক্তব্যে বাদ পড়েনি দিল্লির স্বৈরাচারী, পৈশাচিক, পুঁজিবাদী বিজেপি সরকারের কথা। তবে শোভনদেব এদিন কার্যত হুঙ্কারের সুরে বলেন, সবাই হারতে পারে কিন্তু চব্বিশে ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে না। অন্যদিকে, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে রামধনু জোট প্রসঙ্গে শোভনদেব মনে করিয়ে দেন, রামধনু জোট লাগাতার তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তা কার্যত মুখ থুবড়ে পড়েছে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘নব যৌবনের অগ্রদূত’ বলে সম্বোধন করেন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago