‘বুথ নয়, ব্লক ধরে বিজেপি নেতাদের ঘেরাও’, ধর্মতলার মঞ্চে বার্তা মমতার

খবর লাইভ : ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে ধর্মতলা চত্বরে তৃণমূল নেতা-কর্মীদের অপেক্ষার অবসান ঘটিয়ে দুপুর দেড়টা নাগাদ সভামঞ্চে বক্তৃতা করতে উঠলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই মণিপুরকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তিনি বলেন, ‘‘কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান? দেশের বেটিরা এখন জ্বলছে।’’

পঞ্চায়েতে হানাহানির ঘটনা নিয়ে বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে ৭১ হাজার বুথে ভোট হল। কিন্তু গোলমাল হল তিন জায়গায়। ভাঙড়, ডোমকল, ইসলামপুর। আর কোচবিহারে গন্ডগোল হয়েছে। সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই। তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে?’’ পঞ্চায়েত নির্বাচনে যাঁরা হিংসার বলি হয়েছেন, তাঁদের জন্য চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি তৈরি করে সাজিয়ে ফেক ভিডিয়ো করে। পুলওয়ামার মতো। যেমন সিনেমাতে হয়…আমরা মণিপুরের বোনেদের কষ্ট দেখে চুপ থাকব না।”

অভিষেকের বিজেপি নেতাদের ঘেরাও কর্মসূচি নিয়ে মমতা বলেন, “আমি বলব ব্লকে করতে। বুথ হিসেবে নই। বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে যাতে বাড়ির লোকের অসুবিধা না হয়। এটা শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়।”

“মণিপুরের মানুষদের প্রতি সহমর্মিতা। আমরা আপনাদের পাশে আছি। কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও নীতি। বিলকিসের ধর্ষকদের ছেড়ে দেওয়া হল। মহিলাদের সম্মান না করলে আগামী লোকসভা নির্বাচনে মহিলারাই আপনাকে সরিয়ে দেবে। মা বোনেরা দুর্গা, কালী, সতী, সীতা।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago