অভিমান ভুলে একুশের মঞ্চে হাজির ‘বেসুরো’ শুভাপ্রসন্ন

খবর লাইভ : ফের স্বমহিমায় তৃণমূল ঘনিষ্ঠতা চিত্রশিল্পী শুভাপ্রসন্নর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের শহিদ দিবস একুশে জুলাইয়ের মঞ্চে হাজির তিনি। প্রতিবারের মতো এবছরও একুশের মঞ্চে বিশিষ্টজনেদের সমাবেশ। আর সেই সারিতে ফের শুভাপ্রসন্ন।
কখনও ‘দাওয়াই’, ‘পানি’র মতো উর্দু শব্দকে বাংলায় আপন করে নেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন শুভাপ্রসন্ন। এক জনসভায় তিনি এসব শব্দ ব্যবহারের বিরোধিতা করেন। শিল্পীর সাফ বক্তব্য ছিল, বাংলায় এর চেয়ে সুন্দর শব্দ আছে। সেসব গ্রহণ করে এসব শব্দ বাদ দেওয়া হোক। ভাষাবিদদের মতে, বাংলা ভাষার বহমানতা বজায় রাখতে অন্য যে কোনও ভাষার বহুল প্রচলিত শব্দ মিশে যাওয়াটাই কাম্য। মানুষের কথ্য ভাষাকে এভাবে দূরে সরিয়ে রাখার ঐতিহ্য এখানে নেই। শুভাপ্রসন্ন ভিন্ন মত পোষণ করায় স্বয়ং মুখ্যমন্ত্রী তা নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, ”আমরা সব ভাষাকেই শ্রদ্ধা করি।”
এই ভাষা বিতর্কে ইতি পড়তে না পড়তেই আবার পঞ্চায়েত ভোটে হিংসা পর্ব নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ান শুভাপ্রসন্ন। তিনি বলেছিলেন, “সারা দেশে এরকম ঘটনা কোথাও ঘটে না। এই সংস্কৃতি বদলাতে হবে।” আর এই বদলের ডাক দিতে আরও একবার পথে নামতে তিনি তৈরি বলেও জানিয়েছেন। বলেছেন, “আমরা আবার মিছিল করতে পারি, আগে যেমন করেছিলাম। সংস্কৃতি বদলের মিছিল।” কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তিনি ‘সুর’ বদল করে ফেলেন। বলেন, ”রুদালি নই যে কিছু হলেই রাস্তায় নামতে হবে। এখনও রাস্তায় নামার সময় আসেনি।” ভোট হিংসা কড়া হাতে মুখ্যমন্ত্রী দমন করেছেন বলেও মত তাঁর। বলেন, “মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago