স্থগিতাদেশ দিল না হাইকোর্ট, এবার ইডির কাছে সুজয়কৃষ্ণকে ভয়েস স্যাম্পল দিতেই হবে

খবর লাইভ : অনেক আগেই ইডি তার ভয়েস স্যাম্পল চেয়েছিল। কিন্তু ইডি চাইলেও ভয়েস স্যাম্পল দিতে রাজি ছিলেন না সুজয়কৃষ্ণ ভদ্র। নিম্ন আদালত নির্দেশ দেওয়ার পরও আপত্তি থাকায় হাইকোর্টে গিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু আদালতের নির্দেশে বাড়ল বিপত্তি!

তার আবেদনে কোনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট । এবার ভয়েস স্যাম্পল বা কন্ঠস্বরের নমুনা ইডি-কে দিতেই হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির বক্তব্য, তদন্তকারী সংস্থা ভয়েস স্যাম্পল চাইলে তাতে স্থগিতাদেশ দিতে পারে না আদালত।

ওই ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হলেও প্রমাণ হিসেবে সেটি মূল মামলার তদন্তে ব্যবহার করা হবে কি না, তা পরে বিবেচনা করবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বিচারপতির কথায়, নমুনা প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে কি না, তা পরের বিষয়। তবে প্রাথমিক পর্যায়ে প্রমাণের জন্য ভয়েস স্যাম্পল নিতে অসুবিধা কোথায়? বিচারপতি উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের একাধিক রায় অনুযায়ী, তদন্তের এই পর্যায়ে নমুনা সংগ্রহে স্থগিতাদেশ দেওয়া যায় না।
যদিও সুজয়কৃষ্ণের আইনজীবী কিশোর দত্তের বক্তব্য ছিল, পরিস্থিতি খুব খারাপ হলে তবেই কন্ঠস্বরের নমুনা নেওয়া যায়। এক্ষেত্রে তেমন কিছু হয়নি। ২০১৮-র প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই নমুনা চাওয়া হয়েছিল।

সুজয়কৃষ্ণ গ্রেফতার হওয়ার পর তাঁর স্ত্রীর মৃত্যু হয়। সেই সময় প্যারোলে ছিলেন তিনি। প্যারোল শেষ হওয়ার পরই তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ হওয়ার কথা ছিল। কিন্তু জেলে যাওয়ার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। বুকে পেসমেকারও বসানো হয়েছে তাঁর। হাসপাতালে কীভাবে নমুনা সংগ্রহ করা হবে, সে বিষয়ে কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট। এই বিষয়টি নিম্ন আদালতে জানানোর কথা বলা হয়েছে।ফলে যাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত ভয়েস স্যাম্পল দিতেই হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago