খবর লাইভ : আহমেদাবাদের মর্মান্তিক পথ দুর্ঘটনা! সারখেজ-গান্ধীনগর হাইওয়ের ইসকন ফ্লাইওভারে উপর একটি চারচাকা গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। সেইসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি জাগুয়ার গাড়ি ভিড়ের মধ্যে থাকা বহু মানুষকে চাপা দিয়ে দেয় । মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের । আশঙ্কাজনক অবস্থায় আহতরা নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।প্রথম দুর্ঘটনায় রাস্তায় লোকের ভিড় খেয়াল না করেই দ্রুত গতিতে আসা জাগুয়ার গাড়িটি স্থানীয়দের পিষে দেয়। গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে বেশ কিছুটা দূরে ছিটকে যায় সেটি। এবং দুমড়ে মুচড়ে যায় ।
এই প্রসঙ্গে সোলা অসামরিক হাসপাতালের মেডিক্যাল অফিসার কৃপা প্যাটেল জানিয়েছেন, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ন’জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…