খবর লাইভ : নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত ধর্ষকদের ফাঁসির দাবিতে একসময় সরব হয়েছিলেন। সেই বিখ্যাত আইনজীবীকেই দেখা গেল অন্যরূপে। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের হয়ে আদালতে সওয়াল করলেন তিনি। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিখ্যাত আইনজীবী রাজীব মোহন, প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর হয়ে আদালতে সওয়াল করায় অনেকেই স্তম্ভিত।
প্রসঙ্গত, ২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পাশাপাশি বহু প্রতিবাদী ভূমিকায় দেখা গিয়েছে রাজীবকে। কিন্তু এবার মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের হয়ে মামলা লড়ছেন তিনি। এই ভূমিকায় রাজীবকে দেখে বহু চর্চিত হয়েছেন তিনি। যদিও আইনজীবীদের মতে পেশাদার আইনজীবী হিসেবে এই কাজ অস্বাভাবিক নয় । প্রসঙ্গত, মঙ্গলবার ব্রিজভূষণের হয়ে রাজীবের সওয়ালের পরেই অন্তর্বর্তী জামিন পান কুস্তি ফেডারেশনের প্রাক্তন কর্তা। যদিও এই মামলায় জামিনের আর্জির বিষয়টি নিয়ে ফের শুনানি হবে বৃহস্পতিবার।
আরও পড়ুনঃ প্রতিপক্ষকে ২৭ গোলের মালা পরালো বায়ার্ন মিউনিখ!
২০২০ সালের মার্চ মাসে নির্ভয়াকাণ্ডে অভিযুক্তদের কঠোর সাজার দাবি জানায় গোটা দেশ। আইনজীবী রাজীবই দোষীদের ফাঁসীর সাজার দাবি জানিয়েছিলেন। আদালত দোষীদের ফাঁসির সাজাও শুনিয়েছিল। এরপর থেকেই রাজীব ছিলেন সংবাদের শিরোনামে। কিন্তু তিনিই আবার একাধিক মহিলা ক্রীড়াবিদকে যৌন হেনস্থার অভিযোগ অভিযুক্ত ব্রিজভূষণকে নির্দোষ প্রমাণ করতে ময়দানে নামলেন।যে ব্রিজভূষণকে সাঁজার প্রতিবাদে ময়দানে নেমেছে গোটা দেশ, তাঁর হয়েই আদালতে কেন সওয়াল করছেন রাজীব? এই প্রশ্ন তুলে ফের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আইনজীবী রাজীব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…