জেমাইমার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ওডিআই সিরিজে সমতা ফেরাল ভারত

খবর লাইভ : বাংলাদেশের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল হরমনপ্রীত কৌরের ভারত । আজ, বুধবার মিরপুরে ভারতের সিরিজ বাঁচানোর লড়াই ছিল। এই চ্যালেঞ্জে দারুণভাবে উতরে গিয়েছেন হরমনপ্রীত-জেমাইমারা। ওডিআই ক্রিকেটে প্রথম বার ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার ফলে এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলেন নিগার সুলতানারা। আজ, তাঁরা জিতলেই সিরিজ বাংলাদেশের হত। তেমনটা হতে দিলেন না ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ। ব্যাটে-বলে মিরপুরে হিট জেমাইমা। তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্সে ভর করে সিরিজে সমতা ফেরাল ভারত।

বৃষ্টিবিঘ্নিত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। যার ফলে লজ্জার নজিরও গড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে তেমন অঘটন হল না। রান পেলেন ওপেনার স্মৃতি মান্ধানা (৩৬)। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (৫২) এবং মিডল অর্ডারের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ (৮৬)। ওপেনিং জুটি খুব একটা জমাট হয়নি। চতুর্থ উইকেটে হরমনপ্রীত ও জেমাইমা জুটিতে ওঠে ৭৩ রান। এরপর হ্যারি ফিরলে হরলীন দেওলের সঙ্গে জুটি বাঁধেন জেমাইমা। পঞ্চম উইকেটে ওঠে ৫৫ রান। ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন হরলীন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তোলে ২২৮ রান।

আরও পড়ুনঃ অনন্তনাগে জঙ্গি সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই পরিযায়ী শ্রমিক!

২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ওঠে ২৪ রান। এরপর চতুর্থ উইকেটে ঋতু মনি ও ফারগানা হক তোলেন ৬৮ রান। এরপর আর কোনও জুটিকে জমতে দেননি ভারতের বোলাররা। দেবিকা ভাটিয়া আর জেমাইমা রডরিগজের সামনে ফারগানা হক ছাড়া আর কোনও বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাট চলেনি। ৩ টাইগ্রেস ২ অঙ্কের রান করেন। তাঁদের মধ্যে সর্বাধিক ফারগানার (৪৭)। ৩৫.১ ওভারে ১২০ রান তুলে অল আউট হয়ে যায় নিগার সুলতানার দল। যার ফলে ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরাতে পারল ভারত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago