এশিয়া কাপের সূচি ঘোষিত, ভারত-পাক মুখোমুখি ২ সেপ্টেম্বর

খবর লাইভ : সব জল্পনার অবসান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বুধবার সন্ধ্যাবেলা ২০২৩ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল। একদিনের ফরম্যাটে আয়োজন হওয়া এই টুর্নামেন্টের আসর পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে।

আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান ছাড়াও নেপাল রয়েছে। অন্যদিকে বি গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশকে রাখা হয়েছে। প্রত্যেকটা দলই নিজের নিজের গ্রুপে একটি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটা গ্রুপের শীর্ষ দুই দল এই টুর্নামেন্টে শেষ চারে খেলতে যাবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট তিনটে ম্যাচ আয়োজিত হতে পারে।

আরও পড়ুনঃ জেমাইমার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ওডিআই সিরিজে সমতা ফেরাল ভারত

আগামী ৩০ অগাস্ট এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। পাকিস্তান এবং নেপালের মধ্যে আয়োজিত এই ম্যাচটি মুলতানে খেলা হবে। আর ১৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হবে। টুর্নামেন্টে মোট ৬ দল অংশগ্রহণ করতে চলেছে। ভারত এবং পাকিস্তান ছাড়াও এই টুর্নামেন্ট খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল। গোটা টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচের আয়োজন করা হচ্ছে।

২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টের চারটে ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। আর বাকি ৯ ম্যাচে আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান বাংলাদেশ এবং আফগনিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচও পাকিস্তানেই আয়োজন করা হবে। এর পাশাপাশি সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচটাও পাকিস্তানেই আয়োজন করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago