খবর লাইভ : কলকাতায় এক চিকিৎসকের রহস্যমৃত্যু। সোমবার গভীর রাতে প্রগতি ময়দান থানা এলাকায় একটি বহুতলের নীচ থেকে দেহ উদ্ধার হল দেহ।পুলিশ সূত্রে খবর, ওই বহুতলে থাকেন চিকিৎসকের বান্ধবী। তাঁর বান্ধবী বিদেশি বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রগতি ময়দান থানায় চিকিৎসকের বান্ধবীকে আটক করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল, চিকিৎসকের মৃত্যুই বা কি করে হল, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে খবর, ওই চিকিৎসকের নাম শুভঙ্কর চক্রবর্তী। সোমবার মাঝ রাতে বহুতলের পাঁচ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। কী ভাবে পড়ে গেলেন তিনি? নাকি তাঁকে কেউ ধাক্কা মারল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ আর্থিক অনিয়মের অভিযোগ!গ্রেফতার টিভি চ্যানেলের কর্ণধার কৌস্তুভ রায়
বহুতলের কেয়ারটেকারের মা বলেন, ‘‘আমার মেয়ে-জামাই থাকে এখানে। মেয়ের কাছ থেকেই খবর পাই যে দেহ উদ্ধার করা হয়েছে। আমরা কেয়ারটেকার হিসাবে থাকি। চিকিৎসক এবং তাঁর বান্ধবী— দু’জনেই থাকেন এখানে। বান্ধবী তাইল্যান্ডের।’’ তিনি আরও বলেন, ‘‘ওই চিকিৎসকের বাড়ি সল্টলেকে। আমরা ওঁদের স্বামী-স্ত্রী হিসাবে জানতাম। মাঝেমাঝে আসতেন এখানে। আজ জানতে পারলাম যে, ওই চিকিৎসকের স্ত্রী, সন্তান সল্টলেকের বাড়িতে থাকেন।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…