আসানসোল কম্বল বিতরণ কাণ্ডের তদন্তে জিতেন্দ্র- চৈতালির ভূমিকায়  সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

খবর লাইভ : আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে তদন্তে সহযোগিতা নিয়ে সুপ্রিম কোর্ট জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে।

গত এপ্রিল মাসে কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তদন্তে সহযোগিতা করতে হবে এই মর্মে তাঁকে জামিন দেওয়া হয়। এছাড়াও আদালত জানিয়ে দেয়, কোনও সাক্ষীকে হুমকি দেওয়া যাবে না। তাছাড়া শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে বলেও জানান হয়। এমনকি কোনও তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না বলে জানায় আদালত। আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন তিওয়ারি বলেও নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র জায়া চৈতালি। সেই অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয় । বিতরণের সময় হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী-সহ তিন জনের।
স্থানীয়রা অভিযোগ করে, ওই কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে প্রচুর লোক সমাগম হয়েছিল। অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যাওয়ার পরেই অনুষ্ঠানস্থল থেকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ করা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago