যোগীরাজ্যে বসে আইএসআই-এর চরবৃত্তি! যুবককে গ্রেফতার পুলিশের

খবর লাইভ : উত্তরপ্রদেশে বসে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে সহযোগিতা করত যুবক। পাকিস্তানে পাচার করত ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য। বিনিময়ে পেত মোটা টাকা। এই অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে গ্রেফতার করল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। অভিযুক্ত যুবকের নাম মহম্মদ রইস।

এটিএস সূত্রে খবর, রইস উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার তারাবগঞ্জ এলাকার বাসিন্দা। মুম্বইয়ে কাজ করার সময় আরমান নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। রইস পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আরমানই তাঁকে এই চরবৃত্তির ইন্ধন জুগিয়েছিলেন।

আরও পড়ুনঃ ফের ভাঙড় যাওয়ার পথে  বাধার মুখে নওশাদ সিদ্দিকি
জেরায় রইস জানিয়েছেন, তিনি আরমানকে আরব আমিরশাহিতে চাকরি খুঁজে দিতে বলেছিলেন। কিন্তু আরমান তাঁকে প্রচুর অর্থের বিনিময়ে গুপ্তচরবৃত্তির প্রলোভন দেখান। এটিএস জানিয়েছে, এর পরেই গত বছর রইসের কাছে হুসেন নামে এক ব্যক্তির ফোন আসে। তিনি নিজেকে পাক গুপ্তচর বলে পরিচয় দিয়েছিলেন। রইসকে ভারতীয় সামরিক সেনাঘাঁটিগুলি সম্পর্কে তথ্য চালান করার দায়িত্বও দিয়েছিলেন হুসেনই। বিনিময়ে রইসকে ১৫ হাজার টাকা পাঠানো হয়। এর পর রইস তাঁর কয়েক জন বন্ধুকেও কাজে লাগিয়ে গুপ্তচরবৃত্তি শুরু করেন।
এদিন উত্তরপ্রদেশ পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরেই রইসের উপর নজরদারি চালাচ্ছিল তারা। তাঁকে লক্ষ্ণৌতে এটিএস সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় রইস গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago