খবর লাইভ : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্র করা হয়েছিল বালুরঘাট কলেজে। সেই গণনা কেন্দ্রের কেবি-০৫ রুম থেকে চুরি গিয়েছে সিসিটিভি এবং তার মেমরি কার্ড, গত ১২ তারিখে বালুরঘাট থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন এলাকার বিডিও অনুজ শিকদার। বিডিও-র করা অভিযোগ সামনে আসতেই সরব বিরোধীরা।
প্রসঙ্গত, গণনার দিন বিকেলে গণনায় কারচুপি হয়েছে, এই অভিযোগ করে জেলা শাসকের দফতরের সামনে ধরনায় বসেন সুকান্ত মজুমদার। এরপর রাত্রি বারোটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত গণনা কেন্দ্রের সামনেই দাঁড়িয়ে থাকেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ ছিল, গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হচ্ছে, এবং সেটা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেই। সেই ঘটনার পর সিসিটিভি চুরি যাওয়ার যে তথ্য সামনে এসেছে, তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বিডিও নিজেই অভিযোগ করেছে যে গণনা কেন্দ্র থেকে সিসিটিভি ও মেমোরি কার্ড চুরি হয়ে গিয়েছে। ভয়টা এই জায়গাতেই, কারণ ওই সিসিটিভিতে সে ভিডিওগুলো আছে সেটা বেরোলে ধরা পরে যাবে যে তৃণমূল গণনার নামে লুঠ করেছে। আমি বাধ্য হয়েছিলাম রাত্রি ২টোর সময় গণনা কেন্দ্রর ২০০ মিটার দূরে গিয়ে দাঁড়াতে। লুঠ চলছে কতক্ষণ দেখা সম্ভব! বিজেপি বিষয়টি নিয়ে আদালতে যাবে এবং আদালত সিসিটিভি ফুটেজ দেখতে চাইতে পারে, তাই আগেভাগেই সেগুলিকে হারিয়ে যাওয়ার কথা বলছেন ব্লক উন্নয়ন আধিকারিক।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…