উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার

খবর লাইভ : উইম্বলডন ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে তিনি হারালেন ইয়ানিক সিনারকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৭-৬। ইতিমধ্যে রাফায়েল নাদালকে টপকে সর্বোচ্চ ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ফরাসি ওপেন জিতেই গড়েছেন নোভাক জকোভিচ। এবার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস ইতিহাসে সর্বকালীন নজির ছোঁয়া থেকে আর মাত্র একটি জয় দূরে সার্বিয়ান তারকা। শুক্রবার নবমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। জিতলে অষ্টম বার ট্রফি জিতে রজার ফেডেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি।

আরও পড়ুনঃ বাদল অধিবেশনে ৩২ নয়া বিল আনছে কেন্দ্র!

শুক্রবার কার্যত একপেশে লড়াইয়ে অষ্টম বাছাই ইয়ানিক সিনারকে উড়িয়ে উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন জোকোভিচ। আর এই জয়ের পর জোকার বলেন,” খুব ভাল লাগছে। এই খেলাটা আমাকে এবং পরিবারকে অনেক কিছু দিয়েছে। তাই যতটা পারব এই খেলাটাকে কিছু ফেরত দেওয়ার চেষ্টা করব। আমরা একটা ব্যক্তিগত খেলা খেলি। তাই নিজের উপরেই নিজেকে নির্ভরশীল হতে হবে। কোর্টে নামার আগে শারীরিক এবং মানসিক ভাবে নিজেকে সবার উপরে রাখতে হবে। সেমিফাইনালে বরাবরই কঠিন ম্যাচ খেলতে হয় এবং এই ম্যাচটাও কঠিন ছিল। স্কোরলাইন দেখে সব সময় বোঝা যায় না যে ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হয়েছে। খুব রুদ্ধশ্বাস একটা ম্যাচ খেললাম। ও কিছু শট খেলতে পারেনি। তাই শেষ সেটে টাইব্রেক হয়েছে। তবে সিনার প্রমাণ করেছে কেন ওকে আগামী প্রজন্মের নেতা বলা হয়। নিঃসন্দেহে ও বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড়।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago