পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার

খবর লাইভ : রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোট পর্ব চলাকালীন রাজ্যপাল ১০ দফা প্রশ্ন ও পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। শুক্রবার তারই ভিত্তিতে কমিশনের তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। রিপোর্টে বলা হয়েছে, পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছিল। ৪৮৩৮টি স্পর্শকাতর বুথ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের সশস্ত্র পুলিশ মোতায়েন ছিল। অনেক মানুষের চাহিদা ছিল, ভোটের পরেও স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই আদালতের নির্দেশ দেয় ভোটের পর ১০ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে।

এদিকে ভোটের দিন রাজভবনের তরফে প্রায় ২ হাজার অভিযোগ পাঠানো হয়েছিল। তার ভিত্তিতেই এমন পদক্ষেপ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও মিডিয়ার মাধ্যমে কমিশনের কাছে ৭১১ টি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে এসেছিল। তার প্রত্যেকটি নিষ্পত্তি করা হয়েছে বলে সাফ জানিয়েছে কমিশন। পাশাপাশি কমিশনের কেন্দ্রীয় পোর্টাল এবং জেলাশাসকদের কাছে আসা অভিযোগের ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্টে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, ভোট ও গণনা পর্ব শান্তিপূর্ণ হয়েছে। কয়েকটি জায়াগায় গণনাকেন্দ্রের বাইরে জমায়েত ছাড়া বিশৃঙ্খলার খবর আসেনি।

আরও পড়ুনঃ বাদল অধিবেশনে ৩২ নয়া বিল আনছে কেন্দ্র!

রিপোর্টে রাজীব সিনহা আরও দাবি করেছেন, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের চেয়ে এবারে ৪২ শতাংশ বেশি মনোনয়ন জমা পড়েছে। এবারের পঞ্চায়েত ভোটে প্রার্থীর সংখ্যাও আগের ভোটের তুলনায় অনেক বেড়েছে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ১ লক্ষ ১৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ২ লক্ষ ৬ হাজার প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বিতার আসনে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago