ভাঙড়ে ঢোকার আগেই আটকে দেওয়া হল নওশাদকে

খবর লাইভ : ১৪৪ ধারা চললেও জোর করে অশান্তির চেষ্টা! আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি আটকাল পুলিশ। শুক্রবার নিজের বিধানসভা এলাকাতেই ঢুকতে পারলেন না ভাঙড়ের বিধায়ক। ভোটের পর শুক্রবারই প্রথম নওশাদের ভাঙড় যাওয়া। এদিন নিহত আইএসএফ কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও ভাঙড়ের হাতিশালা মোড়ের অদূরে তাঁকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিশাল পুলিশবাহিনী গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে রেখেছে সেই রাস্তা।

পুলিশের অভিযোগ, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তা ভেঙে বিধায়ক এলাকায় আবারও অশান্তির আবহ তৈরি হতে পারে। অন্যদিকে শওকত মোল্লার বলেন, আমি যতটুকু জানি ওখানে একটা ১৪৪ ধারা চলছে। আমরা কেউই ঢুকতে পারছি না। আর আমার প্রশ্ন, উনি কি ওখানে আবার উস্কানি দেওয়ার জন্য যাচ্ছেন? আমার মনে হয় নওশাদ চাইছে, পুলিশের সঙ্গে তিন ঘণ্টা কাউন্টার করে তিনজন মায়ের কোল যেভাবে খালি হল, আবারও তা হোক।

তবে নওশাদের অভিযোগ, ভিতরে যাঁরা যাবেন, তাঁদের নামের তালিকা রয়েছে পুলিশের কাছে। তাতে বিধায়কের নাম নেই। অথচ তৃণমূলের একাধিক নেতার নাম আছে। বৃহস্পতিবার তাঁরা ঘুরে বেড়িয়েছেন এলাকায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago