খবর লাইভ : বাবা-ছেলে দুজনই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, এমন অনেক বিখ্যাত পরিবারের কথা জানা আছে। কিন্তু বাবা-ছেলে দুজনই একই বোলারের বলে আউট হয়েছেন, এমন ঘটনা বিরল। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে আজ নিয়ে এই কীর্তি গড়লেন মাত্র পাঁচজন বোলার!
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ-ভারতের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নেয় ক্যারিবিয়ানরা । এখনও পর্যন্ত ৪৪ ওভারে ৫ উইকেটে হারিয়ে তুলেছে ১০২ রান। ইনিংসের ১৩তম ওভারে সফরকারী ভারতকে প্রথম ব্রেকথ্রু দেন রবিচন্দ্রন অশ্বিন। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন তেজনারায়ণ চন্দরপলকে।
আরও পড়ুনঃ মার্কিন সফরের পর এবার ফ্রান্স সফরে মোদি!
এর মধ্য দিয়েই নতুন রেকর্ড গড়েছেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলে দুজনকেই নিজের শিকার বানিয়েছেন। ২০১১ সালে নিজের অভিষেক টেস্টে তেজনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দরপলকেও আউট করেছিলেন ভারতীয় অফ স্পিনার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…