খবর লাইভ : অনলাইন গেমে আসক্ত হয়ে মানসিক স্বাস্থ্যের অবনতি হল এক ১৫ বছরের কিশোরের৷ পাবজি, ফ্রি-ফায়ারের মতো গেম খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছে রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ওই কিশোর৷ মোবাইল গেমে আসক্তি থেকে এখন তার হাত অনবরত কাঁপতেই থাকে৷ মানসিক স্বাস্থ্যও ভেঙে পড়েছে৷
সপ্তম শ্রেণির ছাত্রটি গত ছ’ মাস ধরে প্রতিদিন ১৫ ঘণ্টা করে পাবজি, ফ্রি ফায়ার খেলছে। এই বদভ্যাস প্রভাব ফেলেছে তাঁর মস্তিষ্কে। রাতবিরেতে ঘুমের মধ্যে খেলার বিভিন্ন শব্দ চিৎকার করে উঠছে সে। খাওয়া দাওয়া মাথায় উঠেছিল তার। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চলছে চিকিৎসা এবং কাউন্সেলিং।
ছেলের মোবাইল গেমের নেশায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তার বাবা-মা। কু-অভ্যাস ছাড়াতে শেষ দু’ মাসে বহু চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। সুযোগ পেলেই ফোন হাতে বসে পড়ত সে।জানা গিয়েছে, কিশোরের বাবা রিকশা চালান এবং মা বাড়ি বাড়ি কাজ করেন।
ব্যাটল রয়্যাল গেমের নেশায় এতটাই আসক্ত হয়ে পড়েছিল সে যে খেতেই চাইত না। ঘুমের মধ্যে ‘গুলি কর, গুলি কর’ চিৎকার করে উঠত সে, দুই হাত কাঁপতে থাকত ভীষণভাবে।পরিস্থিতি অবনতির দিকে গেলে তার বাবা-মা জয়পুর হাসপাতালের শরণাপন্ন হন। এই মুহূর্তে আলওয়ারের এক হস্টেলে রাখা হয়েছে ছেলেটিকে। চিকিৎসকরা খেয়াল রাখছেন এবং প্রতিদিন কতটা উন্নতি হচ্ছে সেদিকে নজর রাখছেন। ডিজেবিলিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রেনার ভবানী শর্মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অতিরিক্ত মোবাইল গেম খেলার জন্যই মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে ওই কিশোরের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…