খবর লাইভ : হার নিশ্চিত বুঝে গণনাকেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলার অভিযোগ উত্তর ২৪ পরগনার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ওই পঞ্চায়েতে জয় পেতে যাচ্ছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। কিন্তু ৪ ভোটে হারছেন জানার পরেই ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। এই ঘটনায় হতবাক সিপিএম প্রার্থী থেকে শুরু করে উপস্থিত সকলেই।
সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ ৪ ভোটে জিতছেন, এমন খবর পেয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢোকেন তৃণমূল প্রার্থী মহাদেব। সিপিএমের অভিযোগ, তার পরেই ব্যালটের একটি বান্ডিল ছিনিয়ে নিয়ে কিছু ব্যালট মুখে পুরে চিবোতে থাকেন। বান্ডিলের বাকি ব্যালট ছড়িয়ে দেন ঘরে। গোটা ঘটনায় হতবাক জয়ের মুখে থমকে যাওয়া সিপিএম প্রার্থী। রবীন্দ্রনাথ বলেন, ‘‘২ নম্বর ঘরের ৭ নম্বর টেবিলে গণনা চলছিল। কাউন্টিং শেষ হওয়ার পর আমি ৪ ভোটে জিতি। ওরা রিকাউন্টিংয়েরও দাবি করেনি। মহাদেব মাটিকে দেখলাম ঘরে ঢুকে, কারও পরোয়া না করে, আমার বক্সের থেকে একটি বান্ডিল তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল! কিছুটা ফেলে দিল। তার পর আবার বাইরে চলে গেল। এই অবস্থায় কাউকে জয়ী ঘোষণা করেনি প্রশাসন। থমকে আছে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…