পুণ্যার্থী বোঝাই বাসের উপর গড়িয়ে পড়ল পাথর! উত্তরাখণ্ডে পিষে মৃত চার! আহত একাধিক

খবর লাইভ: অবিরাম বৃষ্টিতে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ধসের জেরে বন্ধ হয়েছে বহু রাস্তাঘাট। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল।এই পরিস্থিতিতে পাহাড় থেকে পাথর ছিটকে এসে পুণ্যার্থীবোঝাই বাসের উপর গড়িয়ে পড়ায় পিষে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন বহু পুণ্যার্থী।
সোমবার রাতে গঙ্গোত্রী জাতীয় সড়ক ধরে গঙ্গোত্রী থেকে উত্তরকাশীতে ফিরছিল পুণ্যার্থীবোঝাই একটি বাস। সু নগরের কাছে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই জাতীয় সড়কের উপর গড়িয়ে আসে। সেই পাথরের একটি বিশাল চাঁই পুণ্যার্থীবোঝাই বাসের উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন। বাসের উপর পাথরের চাঁই আছড়ে পড়ায় বাসের একাংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান পুণ্যার্থীরা। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।
এদিকে প্রবল বৃষ্টি এবং গঙ্গোত্রী জাতীয় সড়কের বহু জায়গায় ধস নামার জেরে বান্দারকোট থেকেই যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মালারিতে হিমবাহ ফেটে যাওয়ায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গিয়েছে। তার ফলে চামোলি জেলার ১০টি গ্রামের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago