খবর লাইভ : সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ইডি-র ডিরেক্টর পদে তৃতীয়বার সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধি অবৈধ। মঙ্গলবার, রায়ে জানিয়ে দিল শীর্ষ আদালত। ৩১ জুলাই পর্যন্ত পদে থাকতে পারবেন তিনি।
২০১৮ সালে ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের অফিসার সঞ্জয় মিশ্রকে প্রথম ইডির ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল। সে বার ২ বছরের জন্য তাঁকে দায়িত্ব দিয়েছিল মোদি সরকার। ২০২০-তে তাঁর মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। সেই নির্দেশ কার্যকর করার জন্য ২০১৮-র নিয়োগের পুরনো নির্দেশিকা সংশোধন করে ওই ২ বছরের নিয়োগকে ৩বছর করা হয়েছিল। ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করে। সেই সময় সুপ্রিম কোর্ট কেন্দ্রের নির্দেশকে বাতিল না করে জানিয়ে দেয়, ইডি-র ডিরেক্টর পদে সঞ্জয় মিশ্রর মেয়াদ আর বাড়ানো যাবে না। কিন্তু সেই রায়ের পরও ২০২২ সালের নভেম্বরে মিশ্রর মেয়াদ ফের বাড়ায় মোদি সরকার। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে তাকে অবৈধ বলে জানায় সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়ে দেয়, মিশ্রর মেয়াদবৃদ্ধি ২০২১ সালে দেওয়া রায়ের বিরোধী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…