জেলায় চলছে ভোট গণনা! ফের মুর্শিদাবাদে আক্রান্ত প্রার্থী এবং তাঁর স্বামী

খবর লাইভ  : ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে শুরু হল ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে।গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ফল ঘোষণা করবেন কাউন্টিং অফিসার। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রে ঘোষণা করবেন বিডিও। বেশির ভাগ ক্ষেত্রে প্রত্যেক স্তরে দু’রাউন্ড করে গণনা হবে। কোথাও কোথাও তিন রাউন্ড গণনা হবে। শেষ না হওয়া পর্যন্ত গণনা চলবে। বেশ কিছু জেলায় ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে চলছে ভোটগণনা। তবে গণনার সকালেও বিরোধীদের মদতে বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা অব্যাহত।
হাবরা দু’নম্বর ব্লকের ভোট গণনা শুরু হল অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানেও। হাবরা শ্রীচৈতন্য কলেজে হাবড়া এক নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। ব্যারাকপুর ব্লক এক এর আটটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাইস্কুলে। গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে।হুগলির মোট ২০৭ টি গ্রামসভা, ১৮ টি সমিতি, ৫৩ জেলা পরিষদের আসনের গণনার দায়িত্বে মোট ৬৫০০ কর্মী। শান্তিপূর্ণভাবেই চলছে গণনা।
মুর্শিদাবাদে আবারও আক্রান্ত তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামী। গণনার দিন সকালে হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকায় তৃণমূল প্রার্থীকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেয় সিপিএম। শুধু তাই নয়, বেধড়ক মারধর করা হয় ত্ণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকেও।পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে পুলিশ।
নন্দীগ্রামে শুরু গণনা। তবে তার আগে জমায়েত করে একদল মানুষ। তাদের হটায় পুলিশ। বীরভূমের নানুরে সিপিএমের কর্মী-সমর্থকরা গণনা কেন্দ্রে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হন। তারপরেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ও বিক্ষোভ দেখায় সিপিএমের কর্মী-সমর্থকেরা।গণনার আগেই ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের সামনে বোমাবাজির ঘটনা উঠে এসেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। গণনা শুরুর ১০ মিনিট আগে মালদহে গণনা কেন্দ্রের সামনে জমায়েত ঘিরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। যদিও পুলিশ মোতায়েন থাকায় আপাতত গণনা শুরু হয়েছে।গণনা শুরুর আগেই গণনাকেন্দ্রে বিরোধীদের এজেন্টদের সঙ্গে আরও একজনকে ঢুকতে গেলে বাধা এয় তৃণমূল কর্মী-সমর্থকরা।তৃণমূলের দাবি নিয়ম বর্হিভূতভাবে স্ট্রং রুমে ঢুকতে চাইছে বিজেপি। তাতে বাধা পেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago