খবর লাইভ : কড়া নিরাপত্তার চাদরে হুগলির গণনাকেন্দ্র মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রের সামনে বাঙ্কার বানিয়ে চলছে পাহারা। ঢোকা, বেরোনোর মুখে বাহিনীর তল্লাশির মুখে পড়তে
হচ্ছে প্রত্যেককে। ছাড় নেই কারও।হুগলি জেলার ১৮টি গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণনাকেন্দ্রের ঠিক সামনে, যুদ্ধক্ষেত্রে মতো তৈরি করা হয়েছে বাঙ্কার। গণনার হলগুলির সামনেও অত্যাধুনিক রাইফেল নিয়ে দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পঞ্চায়েত ভোটগণনার ক্ষেত্রে যাকে বিরল বলেই মনে করছেন জেলার মানুষ। তেমনই নিরাপত্তার আঁটসাঁট ছবি ধরা পড় পোলবা-দাদপুরের আলিনগর স্কুলে। সেখানে লাইট মেশিনগান নিয়ে পাহারা দিচ্ছেন বাহিনীর জওয়ানরা। আশপাশে সামান্যতম জটলা দেখলেও ছুটে যাচ্ছেন তাঁরা। লাঠি উঁচিয়ে হঠিয়ে দিচ্ছেন জমায়েত। কোথাও অবাধ্য জমায়েতকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জও করছে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন : জেলায় চলছে ভোট গণনা! ফের মুর্শিদাবাদে আক্রান্ত প্রার্থী এবং তাঁর স্বামী
রাজ্যে মোট পঞ্চায়েত আসন ৬৩,২২৯। পঞ্চায়েত সমিতির আসন ৯,৭৩০। জেলা পরিষদ আসন ৯২৮। তবে ৯১২টি আসনে গণনা হবে। কারণ, ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…