খবর লাইভ : মণিপুরে লাগাতার হিংসা। প্রাণহানি। কিন্তু সেখানে যাওয়ার সময় হয়নি বিজেপির ফ্যাক্ট ফাইনডিং টিমের। কিন্তু বাংলার পঞ্চায়েত ভোটের কিছু বিছিন্ন ঘটনার জন্য আসছে গেরুয়া প্রতিনিধি দল। পঞ্চায়েত ভোটের পরে ৪ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলটি বিভিন্ন এলাকাগুলি ঘুরে দেখবে। তবে কবে আসবে, তা এখনও জানা যায়নি।
এবারের পঞ্চায়েত ভোটে রেকর্ড সংখ্যক মনোনয়ন পত্র জমা দেয় বিরোধীরা। ভোটের আগে ও ভোটের দিন মিলিয়ে ৩৬জনের মৃত্যু হয়। আর তাঁদের মধ্যে বেশিরভাগই শাসকদলের নেতা-কর্মী। বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শাসকদলের শীর্য নেতৃত্ব। এবার যে সব জায়গা থেকে সংঘর্ষের খবর বেশি এসেছে, সেই সব জায়গা ঘুরে দেখবে বিজেপির প্রতিনিধি দল। কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহসভাপতি তথা সাংসদ রেখা বর্মা, বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং।
২০২১-এর বিধানসভা নির্বাচনের পরেও তথ্যানুসন্ধান কমিটি গড়েছিলেন নাড্ডা। সেই দলের সদস্যরা রাজ্য এসে ঘুরেও দেখেন। কিন্তু সেই নিয়ে এখনও সিবিআই তদন্ত চলছে। এখন মণিপুরে এত হিংসা, প্রাণহানি, স্কুল পড়ুয়া থেকে শিক্ষিকা হিংসার বলি- সেখানে কেন যাচ্ছে না বিজেপির প্রতিনিধি দল? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে।
fact finding team is coming to Bengal under the direction of Nadda
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…