খবর লাইভ : এবারের পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারদের কাজের পরিধি নিয়েও অভিযোগ তুলল বিরোধীরা। কোথাও সিভিক ভলান্টিয়ারদের দিয়ে শুধু বুথ সামলানোর অভিযোগ, তো কোথাও তাঁদের পোশাক বদলে বন্দুক নিয়ে ভোটের কাজ করার অভিযোগ উঠল। পশ্চিম বর্ধমান থেকে দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় ভোটের কাজে সিভিক ভলান্টিয়ারেরা নির্দেশিকার বাইরে গিয়ে কাজ করেছেন কি না তা নিয়ে আলোচনা চলল।
নিয়ম অনুযায়ী স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা। কিন্তু অনেক জায়গাতেই তা করা যায়নি বলে অভিযোগ। একাধিক বুথে শুধু রাজ্য পুলিশ কোথাও সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোটের কাজ সামলানোর অভিযোগ করছেন সাধারণ ভোটাররা। যদিও এই অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময়ে সিভিক ভলান্টিয়ারদের কাজের সমালোচনা হয়েছে। এক্তিয়ারের বাইরে তাঁরা কাজ করেছেন বা করানো হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বারের ভোটও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুনঃ না বলে নঞট
অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের পোশাক পরিবর্তন করিয়ে বেশ কিছু বুথে তাঁদের বন্দুক দিয়ে দেওয়া হয়েছে। এই ভাবেই দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভোট করানো হয়েছে বলে বিরোধীদের দাবি।
একই অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ব্লকের চলবলপুরেও। এখানেও ভোল বদলে নির্বাচনের কাজে অংশ নেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। পরনে সাদা জামা, জিন্স প্যান্ট হাতে হেলমেট ও লাঠি নিয়ে দেখা যায় তাঁকে। যদিও অনেকে বলছেন, লাঠিধারি ব্যক্তি পুলিশের গাড়ির চালক। খাতায়কলমে লাইন নিয়ন্ত্রের কাজের দায়িত্ব থাকলেও বিরোধীদের দাবি, শাসক দলের ভোট লুটে মদত দিয়েছেন সিভিক ভলান্টিয়াররা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…