ফের স্থগিত অমরনাথ যাত্রা! আটকে হাজার হাজার তীর্থযাত্রী

খবর লাইভ : লাগাতার বৃষ্টি এবং ভূমিধসের কারণে রবিবারও স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। এর আগে শুক্র ও শনিবারও খারাপ আবহাওয়ার কারণে এই যাত্রা বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে প্রায় ৬ হাজার অমরনাথ তীর্থযাত্রী রামবনে আটকে পড়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর পর তিন দিন স্থগিত করে দেওয়া হল অমরনাথ যাত্রা। ইতিমধ্যে পুণ্যার্থীদের থাকা এবং খাওয়ার জন্য যাত্রী নিবাসের আয়োজন করা হয়েছে বলে জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর। তবে আবহাওয়ার উন্নতি না হলে পুণ্যার্থীদের অমরনাথ গুহায় যেতে অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারদের কাজের পরিধি নিয়েও অভিযোগে সরব বিরোধীরা
এদিকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধের কারণে উধমপুরে গাড়ির লম্বা লাইন চোখে পড়ছে। এদিকে ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তীর্থযাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তীর্থযাত্রীদের আতঙ্কিত না হওয়ার কথাও বলেছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের জারি করা নির্দেশাবলী মেনে চলতে অনুরোধ করেছেন মন্ত্রী। ইতিমধ্যে, জম্মু ও রামবন জেলায় প্রায় ৬০০০ জন , সাম্বাতে ১২০০ জন, কাঠুয়ায় ১১০০ জন এবং উধমপুর জেলায় ৬০০ জনকে ইতিমধ্যে ‘যাত্রী নিবাসে’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, রবিবার জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অঞ্চলে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে জম্মু বিভাগের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সক্রিয় মৌসুমী বায়ু এবং পশ্চিমী ঝড়ের কারণে ১০ থেকে ১৪ জুলাই পর্যন্ত মেঘলা আবহাওয়া থাকবে।

বৃহস্পতিবার রাত থেকেই জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টি এবং ধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ থাকায় বহু পর্যটক আটকে পড়েছেন। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আগামী ৩১ অগাস্ট এই যাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ৮০ হাজার পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করেছেন বলে জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago