খবর লাইভ : আজ, শনিবার গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। সেই উৎসবের রেশ লেগেছে গ্রাম বাংলায়। উৎসবের মেজাজেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে প্রস্তুত গ্রাম বাংলার মানুষ। দেড় লাখের বেশি বাহিনী নিয়োগ, তৃণমূল স্তর পর্যন্ত অবজারভারদের নজরদারি, ব্যালট বাক্সে কিউআর কোড। ভোটের শান্তি বজায় রাখতে এবং কারচুপি এড়াতে সব ধরনের বন্দোবস্ত করেছে রাজ্য নির্বাচন কমিশন।প্রত্যেকটি জেলার জন্য নির্দিষ্ট বিশেষ অবজারভার নিয়োগ করে তাঁদের সঙ্গে যোগাযোগের নম্বর খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছে কমিশন। এছাড়া ভোটারদের অভাব অভিযোগ নিরসনে কেন্দ্রীয়ভাবে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থীর মৃত্যু এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভের জন্য এক হাজার ৪৩টি বুথে ভোট হচ্ছে না এর ফলে শনিবার ৬০হাজার৫৯৩টি বুথে ভোটে হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৮৩৪টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ।শতাংশের হিসেবে যা ৭.৮৪ শতাংশ। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দার্জিলিং ও কালিম্পং বাদে কুড়িটি জেলাতেই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন হবে। বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের একাধিক দফায় ভোট ভোটের দাবি থাকা সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ীই ভোট হচ্ছে এক দফাতে। যদিও উচ্চ আদালতের পক্ষ থেকেও কমিশনের বিজ্ঞপ্তিকেই মান্যতা দেওয়া হয়েছে।আগামী ১১ ই জুলাই গণনা।ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে। তবে এই ব্যালট বাক্স নিয়ে যাতে কারচুপি না হয়, তার জন্য তৎপর রাজ্য নির্বাচন কমিশন। এই আবহে জানা গিয়েছে, ব্যালট বাক্সে ‘কিউআর কোড’ থাকবে।
আরও পড়ুনঃ অমর্ত্য সেনকে বেনজির ভাষায় আক্রমণ বিশ্বভারতী কর্তৃপক্ষর
এর আগে গত নির্বাচনে গণনা কেন্দ্রে ব্যালট বাক্স বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল। এদিকে এবার ভোট প্রচারে নেমে বিরোধীরা ভুয়ো ব্যালট পেপার ছাপানোর গুরুতর অভিযোগও করেছে। এইসব অভাব অভিযোগে নিরসনে কোমর বেঁধে নেমেছে কমিশন। তাদের এই প্রচেষ্টা কতটা সফল হবে তার জবাব মিলবে আর কয়েক দিন পরেই।
মনোনয়ন পর্ব থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রান হানির ঘটনা ঘটেছে। নির্বাচনের দিন অর্থাৎ আজ তার পুনরাবৃত্তি হবে না তো? যদিও শুক্রবার বিকেলের পর থেকেই দিনভর কমিশনের কন্ট্রোল রুমে ফোন এসেছে একটাই অভিযোগ নিয়ে, ‘কোথায় কেন্দ্রীয় বাহিনী?’ আর তার জন্যই সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ ভোট করানো এখন বড় চ্যালেঞ্জ রাজ্য নির্বাচন কমিশনের কাছে। ভোটের দিন অশান্তি এড়াতে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে কমিশন।
ভোট শুরু হতেই মুর্শিদাবাদের ইসলামপুরে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ
ভোট দিতে যাওয়ার সময় হামলা
জখম কংগ্রেস কর্মী ইশাহার শেখ সহ ২
হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার। খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ। কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন তৃণমূল কর্মী সাবিরউদ্দিন। গতকাল নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যান রাজ্যপাল।
মুর্শিদাবাদের রেজিনগর থানার ঝিকরাতে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন। তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুন। তৃণমূল কর্মী খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…