ভোটের আগে আগাম জামিন চেয়ে হাইকোর্টে নওশাদ সিদ্দিকি

খবর লাইভ : আগাম জামিনের আবেদন নিয়ে এবার আদালতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বিধায়ক নওশাদ সিদ্দিকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুক্রবার। বুধবার নওশাদের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে নাম জড়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়কের। সেই ঘটনাতেই এবার আদালতে নওশাদ। মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানান তিনি। মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডোমকলের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। বৃহস্পতবার দুপুরে ২২ নং মেট্রোলিটান ম্যাজস্ট্রেটের এজলাসে তিনি গোপন জবানবন্দি দেন। ওইদিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়।
এ নিয়ে অবশ্য নওশাদ সিদ্দিকির বক্তব্য ছিল, যদি কোনও অন্যায় হতো, তাহলে ওই তরুণী নিজেই থানায় যেতে পারতেন। সরাসরি অভিযোগ জানাতে পারতেন। কেন তিনি একজন তৃণমূল নেতার সঙ্গে থানায় গেলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নওশাদ। তবে এরপর বেশি তিনি কিছু বলতে চাননি। থানা থেকে কোনও নোটিশ এলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা করবেন বলেও জানান। তাঁর জনপ্রিয়তার কারণে কোনও চক্রান্তের শিকার হচ্ছেন বলেও মনে করেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago