খবর লাইভ : পিস্তল দিয়ে গুলি চালিয়ে নিজের ক্যাম্প অফিসের সামনে আত্মহত্যা করলেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরের ডিআইজি সি বিজয়কুমার। শুক্রবার সকালেই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে আত্মহত্যা করলেন ডিআইজি, তা এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ডিআইজি। সকাল ৬টা ৪৫ মিনিটে ক্যাম্প অফিসে ফিরে আসেন তিনি। তার পরই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে তাঁর পিস্তলটি দিতে বলেন। পিস্তলটি নিয়ে অফিসের বাইরে বেরোন ডিআইজি। সকাল ৬টা ৫০ মিনিটে ওই পিস্তল দিয়ে গুলি চালিয়ে নিজেকে শেষ করেন তিনি।
ঘটনার সঙ্গে সঙ্গেই ক্যাম্প অফিসের শীর্ষ আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন নিথর দেহ পড়ে রয়েছে ডিআইজির। পুলিশের একাংশ জানান,দীর্ঘদিন ধরেই রাতে ঠিকমতো ঘুম হচ্ছিল না বলে সহকর্মীদের জানিয়েছিলেন ডিআইজি। সেইসঙ্গে ছিল মানসিক অবসাদও। সে কারণেই কী এইভাবে আত্মহননের পথ বেছে নিলেন তিনি? তার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার বিজয়কুমার। অতীতে কাঞ্চিপুরম, নাগাপত্তিনম, তিরুভারুর জেলার পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন। পরে চেন্নাইয়ের অন্না নগরে ডেপুটি কমিশনার পদেও দায়িত্ব সামলেছেন।চলতি বছরের ৬ জানুয়ারি কোয়েম্বাটোর ডিআইজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…